“দল পাশে দাঁড়ায়নি, ঘরে ফিরিয়েছে বিজেপি-ই” – বিস্ফোরক অশোকনগরের তৃনমূল ছাত্রনেতা জয় চক্রবর্তী

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: অশোক নগর  :: মঙ্গলবার ১৯,মে :: ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই রাজনৈতিক হিংসা আর দলীয় কোন্দলের জেরে ঘরছাড়া ছিলেন অশোকনগরের দাপুটে তৃণমূল ছাত্র পরিষদ নেতা জয় চক্রবর্তী।

কিন্তু চরম বিপদের দিনে নিজের দলের শীর্ষ নেতাদের ফোন করেও মেলেনি ন্যূনতম আশ্বাস বা সান্ত্বনা। অবশেষে বিরোধী দল বিজেপির মানবিকতায় এবং স্থানীয়

বিজেপি নেতৃত্বের তৎপরতায় সসম্মানে ঘরে ফিরলেন এই ছাত্র নেতা। ঘরে ফিরেই নিজের দলের নেতাদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন তিনি।

জয় চক্রবর্তী জানান, তিনি অশোকনগর বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী এবং গুমা এলাকার অন্যান্য তৃণমূল নেতাদের নির্দেশ ও কথামতো চলতেন। দলের একাংশের নির্দেশ পালন করতে গিয়েই তিনি এলাকার সাধারণ মানুষ এবং বিজেপি কর্মীদের কাছে ‘চক্ষুশূল’ হয়ে উঠেছিলেন।

কিন্তু ভোটের ফল বেরোনোর পর পরিস্থিতি বদলে যেতেই তাঁকে ঘরছাড়া হতে হয়। বিপদে হাত বাড়াল না তৃণমূল, পাশে দাঁড়াল বিজেপি । জয় চক্রবর্তী জানান, বিউটি বারই মহাশয়া অত্যন্ত মানবিকতার পরিচয় দিয়েছেন।

তাঁকে ঘরে ফেরানোর আগেই বিউটি দেবী নিজে বিজেপির নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে জয়ের বাড়ি যান এবং তাঁর পরিবারের খোঁজখবর নেন। পরিবারকে আশ্বস্ত করে আসেন যাতে কেউ ভয় না পায়। এরপর আজ সসম্মানে জয়কে তাঁর বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়।

বিস্ফোরক জয় চক্রবর্তী বলেন “আমি সত্যিটা স্বীকার করছি, অতীতে আমার চলাফেরার ধরনে কিছু ভুলত্রুটি ছিল। আর তার জন্য পুরোপুরি দায়ী তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। তাদের কথামতো চলতে গিয়েই আজ আমার এই দশা হয়েছিল। অথচ বিপদের দিনে তারাই মুখ ফিরিয়ে নিল।”

ভোটের পর অশোকনগর ও গুমা এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। নিজের দলের নেতাদের প্রতি ক্ষোভ এবং শাসক দলের প্রতি এই ছাত্র নেতার কৃতজ্ঞতা প্রকাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 11 =