সন্দেশখালি শেখ শাহাজাহান ঘনিষ্ঠ নেতা শ্রীদাম হাওলী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সন্দেশখালী :: মঙ্গলবার ১৯,মে :: সন্দেশখালির তৃণমূল কংগ্রেস নেতা শ্রীদাম হাউলিকে (৫৪) গতকালের রাত্রিবেলা গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে দাঙ্গা, মারধর, খুনের চেষ্টা, নারী নির্যাতন, এবং সরকারি কাজে বাধা দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে।অভিযোগ রয়েছে যে, ২০১৫ সালে ভেড়ি দখল নিয়ে সংঘর্ষে তিনি জড়িত ছিলেন। এছাড়াও, ২০২০ সালে মহামারী চলাকালীন সরকারি নির্দেশ অমান্য এবং পুলিশকে আক্রমণ করার অভিযোগও রয়েছে। ২০২৫ সালে আবারও হিংসাত্মক ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীদাম হাউলির বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =