SONGBAD PROBAH EXCLUSIVE :: নিজের বাড়ি থেকে অনেক কথা বললেন ম্রিয়মান জাহাঙ্গীর – শুনুন

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: ফলতা :: মঙ্গলবার ১৯,মে :: উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ যখন চরমে, ঠিক তার আগেই বড়সড় ঘোষণা করে কার্যত চমক দিলেন তৃণমূল কংগ্রেসের অন্যতম পরিচিত মুখ জাহাঙ্গীর খান, যিনি রাজনৈতিক মহলে ‘পুষ্পা’ নামেও পরিচিত।

নির্বাচনের আগে তাঁর এই সিদ্ধান্তে ফলতা জুড়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক জল্পনা। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, সাধারণ মানুষের শান্তি ও ফলতার উন্নয়নের স্বার্থে তিনি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াচ্ছেন।

মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফলতা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান বলেন, “আমি ফলতার ভূমিপুত্র। এই মাটির মানুষের পাশে সবসময় থেকেছি, আগামীতেও থাকব। কিন্তু রাজনৈতিক সংঘাত বা অশান্তি সৃষ্টি করে নয়, মানুষের উন্নয়নই আমার প্রধান লক্ষ্য।

তাই সাধারণ মানুষের শান্তি বজায় রাখতে আমি এই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছি।” জাহাঙ্গীর খান আরও দাবি করেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ফলতা বিধানসভা কেন্দ্রের উন্নয়নের জন্য একটি বিশেষ প্যাকেজ ঘোষণা করেছেন। সেই উন্নয়নমূলক প্রকল্পকে সফলভাবে বাস্তবায়িত করাই এখন তাঁর প্রধান লক্ষ্য।

তাঁর বক্তব্য, “ফলতার উন্নয়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি চাই না রাজনৈতিক লড়াইয়ের কারণে উন্নয়নের কাজ ব্যাহত হোক। তাই আমি ব্যক্তিগত রাজনৈতিক লড়াইয়ের থেকে এলাকার স্বার্থকে বেশি গুরুত্ব দিয়েছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 12 =