নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সালানপুর :: বুধবার ২০,মে :: ইসিএলের হাইড্রা গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর।
বুধবার সকালে সাড়ে আটটা নাগাদ সালানপুর থানার অন্তর্গত ফুলবেড়িয়া হনুমান মন্দির ট্রান্সপোর্ট রোড এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর ক্ষিপ্ত জনতা ক্ষোভে ফেটে পড়েন।ঘাতক হাইড্রা গাড়িটিকে আটক করে স্থানীয়রা।
ঘাতক গাড়িটিকে ঘিরে চলে বিক্ষোভ। ততক্ষণে গাড়ির চালক চম্পট দেয়।হাইড্রা গাড়িটিকে ও মৃতদেহ রাস্তায় রেখে চলে বিক্ষোভ দাবি করা হয় ক্ষতিপুরনের। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও কেন্দ্র বাহিনী।স্থানীয়রা জানিয়েছে, মৃতের নাম মঙ্গল বাউরি (৩৫) তিনি জেমারি গ্রামের বাসিন্দা।
তবে তিনি ঘর জামাই হিসেবে ফুলবেরিয়া গ্রামেই বসবাস করতেন। পরিবারে স্ত্রী ও দুই সন্তান রয়েছেন।স্থানীয়রা জানিয়েছেন
প্রতিদিনের মত আজ সকালেও একটি বেসরকারি কারখানায় সাইকেলে করে কাজে যাচ্ছিলেন,সেই সময় মাঝ রাস্তায় তার সাইকেলটি খারাপ হলে ফুলবেড়িয় বাড়ির দিকে তিনি ফিরে আসে।
তখনই ট্রান্সপোর্টিং রোড ফুলবেড়িয়া হনুমান মন্দিরের কাছে একটি ইসিএলের হাইড্রা গাড়ি (WB 38A S5568) তাকে ধাক্কা মারে যার ফলে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। তবে ঘটনার পর চালক ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।স্থানীয় জনতা ছুটে এলে মৃতদেহ রাস্তায় রেখে ঘাতক গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকে।
পরিবার ও স্থানীয়দের দাবি যতক্ষণ না তাদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে তারা এই বিক্ষোভ চালিয়ে যাবে। স্থানীয়রা জানান এর আগেও এই এলাকায় একাধিক দুর্ঘটনা ঘটেছে। ইসিএলের গাফিলতি ও নিরাপত্তার অভাবে এই ঘটনা ঘটেই চলেছে।
যে সকল ড্যাম্পারগুলি চলে সেগুলি খালাসী দ্বারা চালানো হয়। যার ফলে এই দুর্ঘটনা ঘটনা ঘটে। তবে ঘটনা প্রসঙ্গে ইসিএলের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

