জমি অধিগ্রহণ – কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর জেলাশাসক পুলিশ সুপার ও ভূমি রাজস্ব দপ্তর প্রশাসনিক বৈঠক

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: বুধবার ২০,মে :: উত্তর ২৪ পরগনার বসিরহাট পুলিশ জেলার উত্তর ২৪ পরগনার বনগাঁ থেকে স্বরূপনগর থেকে শামশের নগর পর্যন্ত ১৫১ কিলোমিটার সীমান্ত রয়েছে তার মধ্যে ৫০, কিলোমিটার অরক্ষিত রয়েছে ।

জল সীমান্ত অতিরিক্ত নজরদারি বিএসএফ ও পুলিশ যৌথভাবে ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর করতে হবে সেই নিয়ে আজ ঘোজাডাঙ্গা সীমান্তে

উত্তর ২৪ পরগনা জেলাশাসক শিল্পা গৌরি সারিয়া মহাকুমার শাসক জেসলিন কৌর ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার অলকনন্দা ভাওয়াল অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ সীমান্তের গ্রামবাসীদের নিয়ে একটি প্রশাসনিক বৈঠক শুরু করেছেন ।

দ্রুত জমি অধিগ্রহণ হবে এমনকি করা হবে বলে জানানো হয়েছে। ঘোড়াডাঙ্গা বিএসএফ ক্যাম্পে জেলা শাসক বিএসএফ কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর সহ ১৬ জনের একটি প্রতিনিধি দল প্রশাসনিক বৈঠক করেন।

সেখানেই চূড়ান্ত হয় ইতিমধ্যে বেশিরভাগ জমি অধিগ্রহণ হয়ে গেছে জানালেন জেলাশাসক কাঁটাতারের ওপারে যে গ্রাম সহ পরিবার রয়েছে সেগুলোকে কাঁটাতারে এপারে এসে নির্দিষ্টভাবে সেই জায়গায় কাঁটাতার দেওয়া হবে এবং জমিদাতারা দেশের সুরক্ষার জন্য জমি দেবেন বলে জানালেন প্রশাসনিক আধিকারিকরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − three =