নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বুধবার ২০,মে :: আগের যে সরকার ছিলো বর্ধমান ইউনিভার্সিটিতে যারা চেয়ারে বসে ছিলেন যাদের উপর দায়িত্ব ছিলো তারা নিজেরা কোন সিদ্ধান্ত নিতে পারত না,তাদেরকে মাথায় বন্দুক রেখে কাজ করানো হতো।
বর্ধমান ইউনিভার্সিটি পরিদর্শনে গিয়ে বিধায়িকা মৌমিতা বিশ্বাস মিশ্র, সংবাদ মাধ্যমের সামনে একথা বলেন । পরিদর্শনে গিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শঙ্কর কুমার নাথের সাথে দেখা করেন, শঙ্কর কুমার নাথ বিধায়ীকাকে উত্তরীয় পরিয়ে ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করেন।
বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে এসে সংবাদমাধ্যমের সামনে তিনি ক্ষোভ উগরে দিয়ে আরও বলেন হোস্টেল গুলোতে সিন্ডিকেট রাজ চলে । যারা স্টুডেন্ট নয়, তারা দীর্ঘদিন হোস্টেল দখল করে রয়েছে, যারা গ্রাম গঞ্জ থেকে স্টুডেন্টরা আসতো তারা জায়গা পেত না।
আমি উপাচার্যকে বলেছি খুব দ্রুত যারা স্টুডেন্ট নয়, তারা যেন হোস্টেল ছেড়ে দেয়। হোষ্টেলে থেট কালচার দ্রত বন্ধ করতে হবে।

