নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাড়োয়া :: বৃহস্পতিবারে ২১,মে :: উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার অন্তর্গত সদরপুর গ্রামে অবস্থিত ১৫০ নম্বর আইসিডিএস সেন্টার যেটি ২০২০ সালে আম্পান ঝড়ে নষ্ট হয়ে যায় ।
তারপর বারবার প্রশাসনকে জানালেও সমাধান হয়নি এমনকি কয়েকবার ওই আইসিডিএস সেন্টার পুনঃনির্মাণের জন্য টাকা বরাদ্দ হয় কিন্তু সেই টাকায় পুনরায় নির্মাণ হয়নি আইসিডিএস সেন্টার,
পুরানো ওই ভাঙ্গাচোরা সেন্টারের মধ্যেই ফ্যান লাইট ছাড়া বাচ্চারা খুব কষ্ট করে পড়াশোনা করতেন এমনকি অঙ্গনওয়াড়ি কর্মীরাও খুব দুর্ভোগের মধ্যে ওই সেন্টারটি চালাতেন।
অথচ আইসিডিএস সংলগ্ন একটি জায়গাতে জোরপূর্বক তৃণমূল পার্টি অফিস তৈরি করে এদিকে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতেই তৃণমূলের ওই পার্টি অফিসটি গ্রামবাসী এবং বিজেপি নেতৃত্ব দখল করে অঙ্গনওয়াড়ি কর্মীদের হাতে তুলে দেওয়া হয় ।
তারপর সেখানেই বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা করা হয়। বিজেপি নেতৃত্বের ব্যতিক্রমী এই ব্যবস্থায় বেজায় খুশি আইসিডিএস সেন্টারের অঙ্গনওয়াড়ি কর্মীরা। পাশাপাশি খুশি হয়েছেন এলাকার অভিভাবক রাও।

