নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: শুক্রবার ২২,মে :: সীমান্ত সুরক্ষা নিয়ে পূর্ব থানা সরকারকে একাধিকবার জানানো সত্বেও তারা কর্ণপাত করেনি। ফলে এদেশের সীমান্ত লাগোয়া গ্রামের চাষীদের প্রতিনিয়ত বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হতো বাংলাদেশীদের কাছে।
চাষাবাদ থেকে শুরু করে বসবাস করা প্রতিটি বিষয়ে দুর্বিষহ যন্ত্রণা ভোগ করতে হতো সীমান্তের মানুষদের। রাজ্যে সরকারের ক্ষমতা বদল হতেই দেখা যাচ্ছে অন্য চিত্র। ইতিমধ্যেই সীমান্ত লাগোয়া অঞ্চলগুলোতে শুরু হয়েছে জমি অধিগ্রহণের কাজ।
সীমান্তবর্তী অংশে যেখানে এতদিন কাটাতার ছিল না সেখানে এবার শুরু হয়েছে বেড়া দেওয়ার কাজ। আর তাতেই খুশি সীমান্ত লাগোয়া সাধারণ মানুষের। সীমান্ত সুরক্ষিত হওয়ার ফলে হয়তো চোরা চালানকারীদের অসুবিধা হবে ঠিকই, তবে সুরক্ষিত থাকবে সীমান্ত লাগোয়া অঞ্চলের মানুষজন।
সীমান্তের মানুষজনের দীর্ঘদিনের এই দাবি বর্তমান সরকারের হাত ধরে পূরণ হওয়ায় খুশির হাওয়া নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্তের গ্রামবাসীদের মনেও। নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কুলে চাঁদপুর গ্রামে প্রায় তিন কিলোমিটার আমাদের বাড়ির কাঁটাতার বিহীন অবস্থায় রয়েছে।
নদী সংলগ্ন এই তিন কিলোমিটার অংশের ওপারে বাংলাদেশ এপারে ভারত ভূখণ্ড। এখনো বেশ কিছু জমি অধিগ্রহণ বাকি রয়েছে বলে বেড়া দেওয়ার কাজ সম্পন্ন হয়নি। অনুপ্রবেশ ও অসামাজিক কাজকর্ম রূপে নতুন সরকারের এই পদক্ষেপ কে স্বাগত জানিয়েছে এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষজন।

