ঝটিকা সফরে ইসলামপুরে এলেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ইসলামপুর :: শুক্রবার ২২,মে :: ঝটিকা সফরে ইসলামপুরে এলেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস। শুক্রবার ইসলামপুর সার্কিট হাউসে পৌঁছান তিনি। সেখানে বিজেপি নেতৃত্বের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন বলে জানা গিয়েছে।যদিও সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন কোনও মন্তব্য করতে চাননি স্পিকার রথীন্দ্র বোস। এরপর স্পিকার রথীন্দ্র বোস ডালখোলার উদ্দেশ্যে রওনা দেন।

অন্যদিকে বিজেপির জেলা সহ-সভাপতি সুরজিৎ সেন জানান, স্পিকারের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি ইসলামপুরের সামগ্রিক পরিস্থিতি ও উন্নয়ন নিয়েও কথা হয় বলে তিনি উল্লেখ করেন। তবে বৈঠকের বিস্তারিত বিষয় প্রকাশ্যে আনতে চাননি বিজেপি নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =