ফের সন্ত্রাস দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার পাণ্ডবেশ্বর এর তৃণমূলের পঞ্চায়েত সদস্য শেখ কামরুদ্দিন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পাণ্ডবেশ্বর :: শনিবার ২৩,মে :: রাজ্যে পালা বদল হতেই একের পর এক দুর্নীতি পরায়ণ এবং ভোট ২০২১ এর ভোট পরবর্তী হিংসা সন্ত্রাস ও মানুষকে হুমকির অভিযোগে গ্রেপ্তার হচ্ছে তৃণমূলের হেভি ওয়েট নেতা থেকে শুরু করে বুথ লেভেলের নেতৃত্বও।

কয়েকদিন আগেই পাণ্ডবেশ্বরের ছোড়া পঞ্চায়েতের প্রধান সন্ত্রাস ও দুর্নীতির অভিযোগে গ্রেফতার হন, শনিবার, সেই গ্রেফতারের সংখ্যা আরো একটি বাড়লো।

শনিবার রাত্রে পাণ্ডবেশ্বর থানার পুলিশ এলাকায় সন্ত্রাস ও তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করলো তৃণমূলের পঞ্চায়েত সদস্য তথা পাণ্ডবেশ্বর এর সাউথ শ্যামলা কোলিয়ারির শ্রমিক সংগঠনের সেক্রেটারি কামরুদ্দীন শেখকে।

এদিন সকালে পুলিশ তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে। যদিও কামরুদ্দিনের দাবি সে নির্দোষ কোনরকম অবৈধ কয়লা,লোহা, বালি চুরিতে যুক্ত নয় শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই তাকে গ্রেফতার করানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =