নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শনিবার ২৩,মে :: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রথমবারের মতো ভারতে সফর শুরু করেছেন। আজ শনিবার ভোরে তিনি কলকাতায় পৌঁছেছেন।
চার দিনের সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন রুবিও।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ভারতের চারটি এলাকা সফর করবেন। এর মধ্যে প্রথম দিনে তিনি কলকাতা সফর করছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, রুবিও কলকাতায় প্রয়াত মাদার তেরেসার সঙ্গে সম্পর্কিত কয়েকটি স্থান পরিদর্শন করবেন। এরপর তিনি নয়াদিল্লি গিয়ে দিনের পরবর্তী সময়ে মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন।

