চিনে কয়লা খনিতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত নব্বই – আহত অনেক

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আন্তর্জাতিক ডেস্ক :: শনিবার ২৩,মে :: চীনের উত্তরাঞ্চলে একটি কয়লাখনিতে বিস্ফোরণে ৯০ জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এটিকে দেড় দশকের মধ্যে দেশটির সবচেয়ে ভয়াবহ খনি দুর্ঘটনা বলে বর্ণনা করা হয়েছে ।

জানা গেছে, খনির ভেতরে আচমকাই বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাসের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যায়। বিস্ফোরণের কিছু সময় আগে এই বিষয়ে একটি সতর্কতা জারি করা হলেও শেষ রক্ষা হয়নি। বিস্ফোরণের সময় খনির ভেতরে মোট ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ এফ পি জানিয়েছে, ঘটনার পর রাতারাতি মৃতের সংখ্যা ৮ থেকে একলাফে ৮২ জনে গিয়ে ঠেকেছে।

স্থানীয় সময় আজ শনিবার বিকেলেও দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছিল। সিসিটিভির খবরে বলা হয়, প্রায় ২০ ঘণ্টা আগে ওই বিস্ফোরণের সময় খনিতে প্রায় ২৫০ শ্রমিক কাজ করছিলেন।

কী কারণে ভয়াবহ এ বিস্ফোরণ ঘটেছে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে সিনহুয়া। তবে তাদের আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল, কিনইউয়ান কাউন্টির চাংশি শহরে লিউশেনইউ কয়লাখনির ভেতরে কার্বন মনোক্সাইডের মাত্রা নির্ধারিত সীমা ছাড়িয়ে গিয়েছিল।

এএফপির খবরে বলা হয়, শুক্রবারের এ বিস্ফোরণটি ২০০৯ সালের পর চীনে সবচেয়ে ভয়াবহ খনি দুর্ঘটনা। ওই বছর উত্তর-পূর্বাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশের একটি খনিতে বিস্ফোরণে ১০৮ জন নিহত হয়েছিলেন।

দুর্ঘটনার পর খনি থেকে বেঁচে ফেরা আহত শ্রমিক ওয়াং ইয়ং সিসিটিভিকে বলেন, তিনি একটি ধোঁয়ার কুণ্ডলী দেখেছিলেন ও সালফারের গন্ধ পেয়েছিলেন। নিজে অজ্ঞান হয়ে যাওয়ার আগে ধোঁয়ায় অনেককে শ্বাসরুদ্ধ হতে দেখেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + seventeen =