ব্রিটেন এ দুই শহরের মেয়র হলেন হরিয়ানার মা ও ছেলে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা নিউজ ডেস্ক :: সোমবার ২৫,মে :: মাত্র কয়েকদিনের ব্যবধানে মা এবং ছেলে দু’জনেই নির্বাচিত হলেন ব্রিটেনের দুটি আলাদা কাউন্সিলের মেয়র। আন্তর্জাতিক মহলে এখন এই ভারতীয় বংশোদ্ভূত পরিবারের সাফল্য নিয়ে জোর চর্চা চলছে।

এলস্ট্রি অ্যান্ড বোরহ্যামউড টাউন কাউন্সিলের নতুন মেয়র। ব্রিটেনের ইতিহাসে তিনিই সবচেয়ে কমবয়সী ভারতীয় বংশোদ্ভূত মেয়র ।

২০১৩ সালে যখন এই পরিবার যুক্তরাজ্যে পৌঁছায়, তখন তুষারের বয়স ছিল মাত্র দশ বছর । তুষারের বাবা সুনীল দাহিয়া জানান, ব্রিটেনে আসার পর থেকেই মা ও ছেলে স্থানীয় স্তরে বিভিন্ন সমাজসেবামূলক কাজে নিজেদের যুক্ত করেছিলেন।

তুষার লন্ডনে কলেজে পড়ার সময় মাত্র ২০ বছর বয়সেই কাউন্সিলর নির্বাচিত হয়ে চমক দেখান। এরপর ২০২৩ সালে মা ও ছেলে দু’জনেই একসঙ্গে কাউন্সিলর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়ী হন।

২০২৫ সালে তুষার ডেপুটি মেয়রের দায়িত্ব সামলানোর পর, চলতি বছরের ১৩ মে পূর্ণ মেয়র হিসেবে শপথ নেন। ঠিক তার এক সপ্তাহ পর, ২০ মে তাঁর মা পরভীন রানিও মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

মেয়র পদ অলঙ্কৃত করার আগে পরভীন রানি হার্টস্মিয়ারে স্ট্রিটসিন, পার্কস, লিজ়ার ও কালচারের ক্যাবিনেট সদস্য হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি ডেপুটি মেয়র এবং ফিল্ম-টেলিভিশনের গ্লোবাল এনভয় হিসেবেও দক্ষতার পরিচয় দিয়েছেন।

তুষারের বাবা সুনীল দাহিয়া সগর্বে বলেন, “আমরা আমাদের শিকড়কে ভুলে যাইনি। প্রতি বছরই আমরা রোহতকের গ্রামের বাড়িতে আসি। সন্তানদেরও আমরা সেই ভারতীয় মূল্যবোধ ও সংস্কৃতির শিক্ষা দিয়ে বড় করেছি।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 2 =