সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ২৫,মে :: শিলিগুড়ি পুরনিগমের নির্দেশে সোমবার শিলিগুড়ির দার্জিলিং মোড়ে থাকা ‘বিশ্ব বাংলা’ লোগো ভাঙার কাজ শুরু হয়। সকাল থেকেই সেখানে কর্মীদের দিয়ে লোগো সরানোর কাজ করতে দেখা যায়। ঘটনায় পথচলতি মানুষ ও স্থানীয়দের মধ্যে কিছুটা কৌতূহল তৈরি হয়।
রাজ্যজুড়ে বিভিন্ন সরকারি জায়গা ও গুরুত্বপূর্ণ মোড় থেকে ধাপে ধাপে ‘বিশ্ব বাংলা’ লোগো সরানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
তার বদলে জাতীয় প্রতীক ও সরকারি পরিচয়কে আরও গুরুত্ব দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেই সূত্রের খবর।
সেই সিদ্ধান্তের অংশ হিসেবেই দার্জিলিং মোড়ের এই লোগো সরানো হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা যায়।
উল্লেখ্য, শিলিগুড়ির অন্যতম ব্যস্ত এলাকা দার্জিলিং মোড়ে থাকা এই ‘বিশ্ব বাংলা’ লোগো দীর্ঘদিন ধরেই শহরের পরিচিত দৃশ্য ছিল। তাই হঠাৎ তা ভাঙার কাজ শুরু হওয়ায় বিষয়টি নিয়ে নানা মহলে আলোচনা শুরু হয়েছে।

