মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জনতার দরবারে বসে এখন বাংলার মানুষের আশার আলো হয়ে উঠেছেন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: সোমবার ২৫,মে :: রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘জনতার দরবার’ এখন সাধারণ মানুষের আশার আলো হয়ে উঠেছে। সোমবার সকালে সল্টলেকের বিজেপি দলীয় কার্যালয়ে চাকরিপ্রার্থীদের ভিড় সেই বার্তাই যেন আরও জোরালো করে তুলল।

নিয়োগ দুর্নীতির শিকার থেকে শুরু করে ২৬ হাজার চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মী—সকলেই এদিন ভিড় জমিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আশায়।প্রতি সোমবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত সল্টলেকের দলীয় কার্যালয়ে ‘জনতার দরবার’ কর্মসূচি পালন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন কর্মসূচির শুরুর অনেক আগে থেকেই দপ্তর চত্বরে চাকরিপ্রার্থীদের ১৫টি সংগঠনের প্রতিনিধিদের লম্বা লাইন চোখে পড়ে।

ভিড় সামলাতে হিমশিম খেতে হয় নিরাপত্তা রক্ষীদের। লকেট চট্টোপাধ্যায়, শশী অগ্নিহোত্রীদের মতো শীর্ষ স্থানীয় বিজেপি নেতাদের উপস্থিতিতে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। বন্ধ ঘরে প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনা করেন মুখ্যমন্ত্রী।

সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে চাকরিপ্রার্থীদের গলায় ঝরে পড়ল স্বস্তির সুর। এক চাকরিপ্রার্থী জানালেন, ‘‘আগের সরকারের কাছে বারবার গিয়েও দেখা মেলেনি, কোনো কথা শোনা হয়নি।

কিন্তু এখন আমরা সরাসরি সমস্যার কথা বলতে পারছি। আমাদের আশা, মুখ্যমন্ত্রী নিশ্চয়ই যোগ্যদের জন্য কোনো ইতিবাচক পথের সন্ধান দেবেন।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 7 =