স্থায়ী সমাধানের লক্ষ্যে এবার গঙ্গা ও শোভাপুর খালের মাঝখানে বাঁধ নির্মাণের উদ্যোগ নিল সেচ দপ্তর

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ২৫,মে :: মালদার কালিয়াচক তিন নম্বর ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ঘেশা, শোভাপুর, কুম্ভীরা, কৃষ্ণপুর, শিবপুর ঘাট, ৩ নম্বর ও ৪ নম্বর কলোনি, পারলালপুর সহ বিস্তীর্ণ এলাকা প্রতি বছরই গঙ্গার জল বেড়ে গেলে ভয়াবহ প্লাবনের মুখে পড়ে।

বিশেষ করে শোভাপুর খাল দিয়ে গঙ্গার জল ঢুকে

হাজার হাজার বিঘা কৃষিজমি জলমগ্ন হয়ে যায়। এলাকায় প্রায় ১৫০০ একর জমিতে পাট, ভুট্টা ও বিভিন্ন সব্জির চাষ হয়। বর্ষার সময় সেই সমস্ত জমি প্লাবিত হওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েন কৃষকরা।

এই পরিস্থিতির স্থায়ী সমাধানের লক্ষ্যে এবার শুকনো মরশুমে গঙ্গা ও শোভাপুর খালের মাঝখানে ক্রস বাঁধ নির্মাণের উদ্যোগ নিল সেচ দপ্তর।

বৈষ্ণবনগর বিধানসভার নবনির্বাচিত বিজেপি বিধায়ক রাজু কর্মকার আনুষ্ঠানিকভাবে এই কাজের শুভ সূচনা করেন। উপস্থিত ছিলেন সেচ দপ্তরের আধিকারিকরা এবং এলাকার বহু কৃষক।

এদিন বিধায়ক শোভাপুর বিএসএফ ক্যাম্পেও যান এবং সীমান্ত এলাকার পরিস্থিতি নিয়ে বিএসএফ আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন। পাশাপাশি সীমান্ত এলাকাও পরিদর্শন করেন তিনি।

বর্ষার আগেই বাঁধ নির্মাণের কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, তৃণমূল সরকারের আমলে উন্নয়নের বদলে দুর্নীতি ও মস্তানতন্ত্র চলেছে। পাশাপাশি সীমান্ত উন্নয়নের বরাদ্দ অর্থ নিয়েও তিনি প্রশ্ন তোলেন এবং বিএসএফের সঙ্গে রাজ্য সরকারের অসহযোগিতার অভিযোগও করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =