বিজয় মিছিল থেকে ফেরার সময় এক বিজেপি কর্মীকে চড়াও ও মারধরের অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের ওপর

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: সোমবার ২৫,মে :: কোচবিহার ডাওয়াগুড়ি এলাকার আমবাড়ি ভোজন পুর এলাকায় বিজেপি কর্মীদের বিজয় মিছিল হয়‌। বিজয় মিছিল থেকে ফেরার সময় এক বিজেপি কর্মীকে ( রতন রবিদাস ) চড়াও ও মারধরের অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের ওপর।

তার পরিবার সদস্যরা জানান এই ঘটনার সাথে তৃণমূল কংগ্রেস জড়িত রয়েছে। যদিও তৃণমূল নেতা পার্থ প্রতিম রায়কে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এই ধরনের ঘটনা কাম্য নয় তবে তিনি এও বলেন এই ঘটনার সাথে তৃণমূলের কোনো কর্মী সে জড়িত নেই আমি নিশ্চিত ভাবে বলতে পারি । বিজেপি নিজেরাই ঝামেলা পাকিয়ে নিয়ে তৃণমূলের নাম দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =