হোল্ডিং নাম্বার পরিবর্তনে দেড় লক্ষ টাকা নেওয়ার অভিযোগ, দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এর বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: মঙ্গলবার ২৬,মে :: শান্তিনিকেতন থানায় কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের । বোলপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে হোল্ডিং নাম্বার পরিবর্তনের নামে দেড় লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠল ওয়ার্ড কাউন্সিলর চন্দন মণ্ডলের বিরুদ্ধে।

অভিযোগ, ২০২২ সালে হোল্ডিং নাম্বার পরিবর্তন করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ওই টাকা নেওয়া হয়েছিল। এই ঘটনায় ইতিমধ্যে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রতনপল্লীর বাসিন্দা দেবাশিস পোদ্দার।

অভিযোগকারী পরিবারের দাবি, দীর্ঘদিন কেটে গেলেও সমস্যার সমাধান হয়নি এবং টাকাও ফেরত দেওয়া হয়নি।

দেবাশিস পোদ্দারের পরিবার জানায়, তারা একটি প্রতিবন্ধী পরিবার। বহুবার টাকা ফেরতের দাবি জানানো হলেও কোনও সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে থানার দ্বারস্থ হয়েছেন তারা। ঘটনায় তৃণমূল নেতা তথা ওয়ার্ড কাউন্সিলর চন্দন মণ্ডলের বিরুদ্ধে টাকা ফেরতের দাবিতে অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এই অভিযোগের বিষয়ে চন্দন মন্ডল জানিয়েছেন অন্য কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 4 =