নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চন্দ্রকোনা :: মঙ্গলবার ২৬,মে :: তৃণমূল নেতার নামে ঢুকছে লক্ষ্মীর ভান্ডার । এমনই তথ্য হাতে পেয়ে বিজেপি তুলছে তৃণমূলের দুর্নীতির অভিযোগ। কিভাবে তৃণমূল নেতার নামে লক্ষ্মীর ভান্ডার ঘটনায় শোরগোল। ঘটনার কথা স্বীকার করেছে গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে তৃণমূল নেতা।
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের মনোহরপুর দুই গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর এলাকার ঘটনা। এলাকার বিজেপি কর্মীদের অভিযোগ এলাকার তৃণমূল নেতা পেশায় একজন ঠিকা কর্মী উত্তম কুমার সাউ এর নাম লক্ষীর ভান্ডারে তালিকায়।
তাহলে উত্তম কি করে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে একজন ছেলে হয়ে, ঘটনায় পড়ে গিয়েছে শোরগোল। তবে এই ঘটনায় বিজেপি তরফ থেকে দাবি তোলা হচ্ছে, অবিলম্বে টাকা ফেরত দিক ঐ তৃণমূল নেতা এমনকি আইনানুগ ব্যবস্থাও নেওয়া হোক তার বিরুদ্ধে।
অভিযুক্ত ব্যক্তির দাবি তিনিও বিষয়টি জানতেন না, কয়েকদিন আগেই তার নজরে এসেছে, তার দাবি উপভোক্তার নামের জায়গায় তার নাম থাকলেও ব্যাংক অ্যাকাউন্টটি তার স্ত্রীর নম্বর দেওয়া রয়েছে। তবে তিনি এই সমস্যার সমাধানের জন্য গ্রাম পঞ্চায়েতে লিখিত আবেদন জানাবেন।
ঘটনার কথা স্বীকার করে গ্রাম পঞ্চায়েত প্রধান মাধুরী সিংহ দোলই বলেন এই বিষয়টি তাদের জানা ছিল না, বিজেপির কাছে অভিযোগ পেয়েই তারা বিষয়টি খতিয়ে দেখেছে, এটা কোন টেকনিক্যালি সমস্যা বলেও তিনি জানিয়েছেন।

