মাথাভাঙ্গা ১৬ নম্বর রাজ্য সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের, গুরুতর আহত আরও এক।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: মঙ্গলবার ২৬,মে :: মাথাভাঙ্গা ১৬ নম্বর রাজ্য সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের, গুরুতর আহত আরও এক। মৃতের নাম সাগর আলম এবং আহত যুবকের নাম মুর্শিদ আলম (২৪) বলে জানা গিয়েছে। দু’জনেরই বাড়ি বড় খলিসামারি এলাকায়।

জামালদার দিক থেকে মাথাভাঙ্গার দিকে আসার সময় ইচ্ছাগঞ্জ মোড়ের আগে একটি পথ নির্দেশিকার খুঁটিতে সজোরে ধাক্কা মারে তাদের বাইক। দুর্ঘটনার জেরে দু’জনেই রাস্তায় ছিটকে পড়েন।প্রত্যক্ষদর্শীদের দাবি, একজনের মাথায় শুধু লাল টুপি ছিল, অন্যজন হেলমেট পরেছিলেন। টুপি পরা যুবক মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান বলে অনুমান স্থানীয়দের।

খবর পেয়ে পুলিশ আহত ও মৃত দু’জনকে মাথাভাঙ্গা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত যুবক বর্তমানে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন।

পরিবার সূত্রে জানা গিয়েছে, দু’জনেই পরিযায়ী শ্রমিক। হলদিবাড়ির জয়ী সেতু ঘুরে ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + twenty =