হচ্ছিল অবৈধ ভাবে পুকুর খনন : বিধায়কের তৎপরতায় বন্ধ হলো খনন, সাথে সাথে শুরু হলো মাটি ভরাটের কাজ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জামালপুর :: বুধবার ২৭,মে :: পূর্ব বর্ধমানের জামালপুরে বিধায়কের কড়া পদক্ষেপ দেখলো জামালপুরবাসী, বন্ধ হলো অবৈধ পুকুর খনন, নিজে উপস্থিত থেকে ভরাট করালেন অরুণ হালদার।

বেআইনিভাবে পুকুর কাটার বিরুদ্ধে এবার সরাসরি মাঠে নামলেন বিধায়ক। জামালপুরের আবুজহাটি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় অবৈধভাবে পুকুর খননের কাজ চলছিল।

গোপন সূত্রে সেই খবর পেয়েই আর দেরি না করে ঘটনাস্থলে সশরীরে হাজির হন জামালপুর বিধানসভার বিধায়ক অরুণ হালদার।

সেখানে গিয়ে বেআইনি এই কাজ দেখে তিনি চরম ক্ষোভ প্রকাশ করেন। পরিস্থিতি খতিয়ে দেখার পর বিধায়ক অবিলম্বে খননকার্য বন্ধ করার নির্দেশ দেন।

শুধু কাজ বন্ধ করাই নয়, পরিবেশের ক্ষতি রুখতে এবং বেআইনি কাজ রুখতে তিনি নিজে দাঁড়িয়ে থেকে সেই খনন করা অংশটি পুনরায় মাটি দিয়ে ভরাট করান।

বিধায়কের এই অতর্কিত পরিদর্শনে এবং কড়া মনোভাবের জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই পদক্ষেপের পর বেআইনি মাটি মাফিয়াদের ওপর যে বড়সড় ধাক্কা লাগলো, তা বলাই বাহুল্য। স্থানীয় বাসিন্দাদের একাংশ বিধায়কের এই দ্রুত ও সদর্থক ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 1 =