আগ্নেয়াস্ত্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে তৃণমূল যুবর জেলা সভাপতি স্বপন বর্মণ কে গ্রেফতার করল ঘোকসাডাঙ্গা থানার পুলিশ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঘোকসাডাঙ্গা :: বুধবার ২৭,মে :: অবৈধ আগ্নেয়াস্ত্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে তৃণমূল যুবর জেলা সভাপতি স্বপন বর্মণ কে গ্রেফতার করল ঘোকসাডাঙ্গা থানার পুলিশ।

জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ঘোকসাডাঙ্গা থানার অন্তর্গত পারাডুবি এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়।জানা গেছে মাথাভাঙ্গা বিধানসভার প্রাক্তন বিজেপি বিধায়ক সুশীল বর্মনের গাড়িতে হামলা ও তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা সহ আরো বেশ কিছু অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযানে একটি দেশি বন্দুক ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই অভিযুক্ত তৃণমূল যুবর জেলা সভাপতি স্বপন বর্মণ কে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

অবৈধ অস্ত্রের বিরুদ্ধে পুলিশের এই অভিযান আগামী দিনেও জোরদারভাবে চলবে বলে পুলিশ সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + three =