নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাড়োয়া :: বুধবার ২৭,মে :: উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার অন্তর্গত গোপালপুর এলাকার ঘটনা ।
বিজেপি নেত্রী অন্তরা সাহা চক্রবর্তী জানিয়েছেন চলতি মাসের ছয় তারিখ অর্থাৎ ৬ই মে তাঁর ছবি ফেসবুক থেকে ডাউনলোড করে তার স্বামীর জায়গায় এক তৃণমূল নেতার মুখ বসিয়ে বিকৃত ভিডিও বানিয়েছে তৃণমূল কংগ্রেস ।
যে যুবকের মোবাইল থেকে ভাইরাল হয়েছিল তিনি ক্যামেরার সামনে অপপটে স্বীকার করে নিয়েছেন তার মোবাইল থেকেই ভাইরাল হয়েছে বিজেপি নেত্রীর বিকৃত ভিডিও । যার যুক্তিতে তিনি এই কাজ করেছেন সে পলাতক।
এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত হয়ে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি নেত্রী অন্তরা সাহা চক্রবর্তী বিজেপি নেত্রীর ওই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে এফ আই আর রুজু হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ।

