নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাদুড়িয়া :: বুধবার ২৭,মে :: আজ আবারও বাদুড়িয়ায় পাট খেত থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে তল্লাশি চালিয়ে পাট খেতের ভিতর থেকে নগদ টাকা উদ্ধার করে।
গতকালই বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়। তার পরের দিনই এই টাকা উদ্ধারের ঘটনায় নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

