নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঘাটাল :: বুধবার ২৭,মে :: ঘাটাল ব্লকের রাধাননগরে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে পাওয়া গেল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বস্তা ভর্তি স্কুলের পোশাক। এছাড়াও পাওয়া গিয়েছে স্বাস্থ্য সাথী কার্ড, জব কার্ড এমনকি কন্ডোমের প্যাকেট পাওয়া গিয়েছে।
এলাকার বাসিন্দারা ওই পার্টি অফিসের সামনে জড়ো হন এবং পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের সদস্য বস্তা ভর্তি স্কুলের পোশাক পার্টি অফিস থেকে স্থানীয় মানুষের সামনে আনেন। কেন তৃণমূলের পার্টি অফিসে স্কুলের পোশাক ছিল তার সদউত্তর তিনি দিতে পারেননি।
এলাকার বাসিন্দাদের অভিযোগ স্থানীয় প্রাথমিক বিদ্যালয় ছাত্রছাত্রীদের স্কুলের পোশাক না দিয়ে পার্টি অফিসে রাখা হয়েছিল। স্থানীয় বাসিন্দারা বলেন এলাকা তৃণমূল নেতারা দুর্নীতিগ্রস্ত এবং কাটমানি নিতেন। বাসিন্দাদের আরো অভিযোগ তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য ভয় দেখানো হতো।
এলাকার বাসিন্দারা কোনো অভিযোগ নিয়ে যদি তৃণমূল নেতাদের কাছে যেতেন সেই অভিযোগ তারা শুনতেন না। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে ওই জিনিসগুলি উদ্ধার হওয়া এবং তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে ক্ষুব্ধ এলাকার মানুষজন, তারা ক্ষোভ প্রকাশ করেন।

