নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকড়া :: বৃহস্পতিবার ২৮,মে :: আজ দেশজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র বকরি ঈদ (ঈদুজ্জোহা)। আর এই আনন্দের দিনে উৎসবের খুশির হাওয়া এসে লাগল ডোমজুড়ের বাঁকড়াতেও।
সকাল থেকেই স্থানীয় মসজিদ ও ঈদগাহ ময়দানগুলোতে ভিড় জমান হাজার হাজার মুসলিম ধর্মাবলম্বী মানুষ। অত্যন্ত ভক্তি ও নিষ্ঠার সাথে পবিত্র ঈদের নামাজ আদায় করা হয়। নামাজ শেষ হতেই চারদিকে ছড়িয়ে পড়ে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক অপূর্ব ছবি। একে অপরকে জড়িয়ে ধরে চলে কোলাকুলি।
মুখে মুখে শুধুই “ঈদ মোবারক” শুভেচ্ছা বিনিময়। ছোট থেকে বড়—সকলেই মেতে উঠেছেন উৎসবের চেনা মেজাজে। বাঁকড়ার এই সম্প্রীতির আবহ মনে করিয়ে দেয় আনন্দের এই দিনটি সবার জীবনে সুখ ও শান্তি বয়ে আনুক।

