নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: স্বরূপনগর :: শুক্রবার ২৯,মে :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ সীমান্তের হাকিমপুর চেকপোস্টে প্রতিদিনকার ছবিটা আজও অব্যাহত ইতিমধ্যে সকাল থেকে ভিড় জমিয়েছে বাংলাদেশিরা দেশে ফেরার অপেক্ষায়।
গতকাল পর্যন্ত আড়াইশো জন বাংলাদেশীকে হোল্ডিং সেন্টারে রাখা হলেও ১০০ জনকে উপযুক্ত নথিপত্র যাচাই করে তাদেরকে বর্ডার গার্ড বাংলাদেশের হাতে তুলে দিয়েছে বিএসএফকে । সকাল থেকে হাকিমপুর চেকপোষ্টে শিশু মহিলা পুরুষ ভিজে ভিজে সীমান্তে দেশে ফেরার অপেক্ষায়।
রাজ্যের বিভিন্ন প্রান্ত সীমান্ত দিয়ে দালাল মারফত এদেশে ঢুকেছিল কেউ পরিচারিকার শ্রমিকের কাজ আবার কেউ অবৈধভাবে বসবাস করেছিল সরকারি সুযোগ-সুবিধা সবই পেতো সেটা অকপটে স্বীকার করে নিচ্ছেন বাংলাদেশীরা।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া নির্দেশের পর আতঙ্ক গ্রাস করেছে তাই তারা দেশে ফিরতে সকাল থেকে ভিড় জমাচ্ছেন সীমান্তে ।

