কালীঘাটের বাড়িতে অভিষেকের খোঁজে তদন্তকারী দল, সোমবার ভবানীভবনে তলব “মাথা নত করব না”, হুঁশিয়ারি অভিষেকের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শনিবার ৩০,মে :: রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জোর চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে। তদন্তকারী সংস্থার প্রতিনিধিরা শুক্রবার কালীঘাটের বাড়িতে গিয়ে তাঁর খোঁজ করেন বলে সূত্রের খবর।

একই সঙ্গে তাঁকে আগামী সোমবার ভবানীভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, একটি চলমান তদন্তের প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নথিবদ্ধ করার জন্য তাঁকে তলব করা হয়েছে।যদিও তৃণমূল কংগ্রেসের দাবি, বিরোধী রাজনৈতিক শক্তিকে চাপে ফেলতেই প্রশাসনিক ও তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করা হচ্ছে। ঘটনার পরই কড়া প্রতিক্রিয়া দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট ভাষায় জানান, “আমি কোনও অন্যায় করিনি। তাই কারও কাছে মাথা নত করার প্রশ্নই ওঠে না।

সত্যের পক্ষে ছিলাম, আছি এবং থাকব।” তাঁর এই মন্তব্য ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা গিয়েছে। রাজনীতিতে যে টানাপোড়েন তৈরি হয়েছে, তারই নতুন অধ্যায় এই তলব।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানে দলের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ফলে তাঁকে ঘিরে যে কোনও প্রশাসনিক পদক্ষেপ স্বাভাবিকভাবেই রাজনৈতিক গুরুত্ব পায়।

এদিকে সোমবার ভবানীভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দেন কি না, সে দিকেই নজর রয়েছে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের। তৃণমূলের তরফে জানানো হয়েছে, আইন মেনেই পরবর্তী পদক্ষেপ করা হবে।

তবে দলের পক্ষ থেকে এটাও স্পষ্ট করা হয়েছে যে, “রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে লড়াই চলবে।” সোমবারের ঘটনা প্রবাহের দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 3 =