এবার পৌরসভার গেট থেকে সরলো বিশ্ব বাংলার লোগো

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: রবিবার ৩১,মে :: পূর্ব বর্ধমান জেলার কালনা পৌরসভার গেটের সামনে শনিবারেও জল জল করছিল,বিশ্ব বাংলার লোগো। এর আগে বিজেপির প্রতিনিধিরা এই লোগো খোলার আবেদন পৌরসভা কে জানালেও লোগো খোলা হয়নি।এরপর বিজেপি নেতা সুভাষ পালের উদ্যোগে বিজেপির একটি প্রতিনিধি দল কালনা পৌরসভায় পৌরমাতার সাথে দেখা করে কথা বলেন, তারপর খুলে দেয়া হয় কালনা পৌরসভার গেটের সামনে লাগানো বিশ্ববাংলা দুটি লোগো লাগানো গ্লোব।

পৌরমাতাকে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি কিছু মন্তব্য করেননি সংবাদমাধ্যমের কাছে। এ প্রসঙ্গে সুভাষ পাল জানান, বিশ্ব বাংলার লোগো খোলার দাবি নিয়ে, সরকার কর্তৃক স্বীকৃত অশোক স্তম্ভ লোগো লাগানো দাবি নিয়ে আমরা পৌর মাতার কাছে এসেছিলাম, তিনি বলেছেন এটি শীঘ্রই করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =