রাতের শিলিগুড়িতে শংকর ঘোষের নতুন ট্যাগ লাইন ” ভয় ইন – ভরসা আউট “

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ৩১,মে :: শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও মজবুত করতে এবং অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে শনিবার রাতে সেবক রোডে বিশেষ অভিযান চালাল পুলিশ প্রশাসন।

অভিযানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক ড. শংকর ঘোষ, পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা, ডিসিপি কাজী শামসুদ্দিন আহমেদ-সহ একাধিক পুলিশ ও প্রশাসনিক আধিকারিক।

ভক্তিনগর থানার সামনে চেকপোস্ট এলাকা থেকে শুরু হওয়া এই অভিযানে আধিকারিকরা প্রায় দেড় কিলোমিটার পথ পায়ে হেঁটে সেবক রোডের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন।

রাতের শহরের নিরাপত্তা ব্যবস্থা, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে পুলিশের প্রস্তুতি খতিয়ে দেখা হয়। একটি নামী মলের সামনে গিয়ে শেষ হয় এই বিশেষ অভিযান।

অভিযান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক ড. শংকর ঘোষ বলেন, বিজেপি সরকার মানুষের নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। তিনি জানান, শহরে কোনও ধরনের অপরাধমূলক কার্যকলাপ বরদাস্ত করা হবে না এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অপরাধীদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, “এখন নতুন ট্যাগলাইন— ভয় ইন, ভরসা আউট। যারা অপরাধ করবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =