নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হিঙ্গলগঞ্জ :: রবিবার ৩১,মে :: তৃণমূল আমলে শাসকদলের সহযোগিতায় তাপস মন্ডল বহু দুর্নীতির সাথে যুক্ত। এলাকার সমস্ত বয়স্ক অসহায় মহিলাদের এবং পিছিয়ে পড়া মানুষদের জমি কেড়ে নিয়ে বেআইনিভাবে দখল করে তাপস মন্ডল নিজের সম্পত্তি বহুগুণ বাড়িয়েছে।
অভিযোগ করার পরে ইরিগেশন থেকে নদী বাঁধ কাটার অপরাধে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ তাপস মন্ডলের ভগ্নিপতি সুশান্ত মন্ডলকে অ্যারেস্ট করেছে। সুশান্ত মন্ডল কে গ্রেফতার করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ, স্যান্ডেলের বিল পঞ্চায়েতের আমবেড়িয়া থেকে।
এই সুশান্ত মন্ডলের মাধ্যমে তাপস মন্ডল এলাকায় বহু সম্পত্তি বেদখল করে আছে। এই তাপস মন্ডল সরকারি ঘর পাইয়ে দেওয়ার নাম করে বহু মানুষের কাছ থেকে তোলা আদায় করেছে।
মানুষকে মিথ্যে মামলায় ফাঁসিয়েছে। এই তাপস মন্ডলের আদি বাড়ি বাংলাদেশে। এই তাপস মণ্ডলের নামে ২০২১ সালের ভোট পরবর্তী সন্ত্রাসের বহু অভিযোগ থানায় জমা পড়েছে।
একাধিক ব্যক্তি হিঙ্গলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। এলাকায় এই তাপস মন্ডলের নামে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাক এলাকার মানুষ এই তাপস মন্ডলের বিরুদ্ধে ভীত সন্ত্রস্ত হয়েছিল। প্রভাবশালী হওয়ায় পুলিশ প্রশাসন তার অঙ্গুল হিলনে কাজ করতো।
সন্দেশখালির শেখ শাহজাহানের মত তাপস মন্ডল এলাকার মহিলাদেরকে তুলে নিয়ে যেত। এবং ঘটনা জানাজানি হলে প্রাণে মারার হুমকি দিত। এই তাপস মন্ডল বহু আর্থিক দুর্নীতির কেলেঙ্কারিতে যুক্ত ।
বিগত ১৫ বছর ধরে তাপস মন্ডল যে ভীত সন্ত্রস্ত পরিবেশ তৈরি করেছিল সাধারণ মানুষ আজ তার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে এবং তাপস মণ্ডলের গ্রেপ্তারের দাবিতে হিঙ্গলগঞ্জের অলিতে গলিতে বিক্ষোভ শুরু হয়েছে।

