নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: রবিবার ৩১,মে :: মাথাভাঙ্গা শহরে শুরু হল অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্ম বিতরণ। আজ মিউনিসিপ্যালিটি অফিস থেকে মহিলাদের হাতে তুলে দেওয়া হয় আবেদনপত্র। সকাল থেকেই ফর্ম নেওয়ার জন্য বহু মহিলার ভিড় দেখা যায় অফিস চত্বরে।
অনেকেই লাইনে দাঁড়িয়ে ফর্ম সংগ্রহ করেন এবং কিভাবে সঠিকভাবে ফর্ম ফিলাপ করতে হবে, সেই বিষয়েও সহযোগিতা করা হয়। মায়েদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও আগ্রহ। প্রশাসন সূত্রে জানা গেছে, প্রথম দিনেই প্রায় ৩০০টি ফর্ম বিলি করা হয়েছে।
আগে যেখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলারা ১৫০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতেন, সেখানে অন্নপূর্ণা ভাণ্ডারে ৩০০০ টাকা করে পাওয়ার ঘোষণায় সাধারণ মানুষের মধ্যে খুশির আবহ তৈরি হয়েছে।

