নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রানীগঞ্জ :: সোমবার ১,জুন :: দিনে দুপুরে শহরের মাঝে জাতীয় সড়কের গলিতে দুঃসাহসিক ছিন্তাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো খনি শহর রানীগঞ্জে।
দুষ্কৃতিদল চোখের নিমেষে নির্জন সেই গলিতে সিসিটিভির নজর এড়িয়ে স্কুটিতে করে যাওয়া ব্যাংক আধিকারিকের গলা থেকে ছিনিয়ে নিল প্রায় ৮ লক্ষ টাকা মূল্যের ৫২ গ্রামের সোনার হার।
মুহূর্তে জাতীয় সড়ক ধরে বিদ্যুৎ বেগে ছাড়লো এলাকা। ঘটনা প্রসঙ্গে জানা যায় বেসরকারি সংস্থার এক ব্যাংক আধিকারিক গুলসন কুমার অরোরা অন্যান্য দিনের মতো এদিনও বাজার করে নিজের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল ।
সে সময়ই একটি দ্রুত গতিতে যাওয়া মোটরবাইকের পেছনে থাকা ব্যক্তি ওই গুলশান কুমারের গলার পেছন থেকে তার গলার মধ্যে থাকা সোনার হারটি নিয়ে চম্পট দেয়। মুহূর্তে ঘটা এই ঘটনায় হতচকিত হয়ে পড়েন তিনি। দুষ্কৃতীদের সে তাড়া করতে গেলে তিনি ঘটনার স্থলে পড়ে যান ।এরপরই স্থানীয়দের খবর দিলে তারা পুলিশ প্রশাসনকে খবর দেন।
যুদ্ধকালীন তৎপরতায় চলছে তদন্তের কাজ। চারিদিকে সমস্ত সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। যার মধ্যে দেখা গেছে একটি দ্রুতগতির বাইক নিয়ে দুই যুবক যার মধ্যে একজন হেলমেট পরিহিত ও অপরজন মাস্ক পরে রয়েছে, তারা রানীগঞ্জ দিক থেকে পাঞ্জাবি মোড় অভিমুখে দ্রুত গতিতে চলে যায়।
অভিযোগকারীর দাবি ওই বাইকে করে যাওয়া যুবকেরাই তার গলার হার ছিনিয়ে পালিয়ে যায়। ঘটনা স্থলে এসে হাজির আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তথ্য সংগ্রহ করছে পুলিশ । পাশাপাশি দুষ্কৃতীদের খোঁজে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে নাকা চেকিং।

