কীর্ণাহারে তৃণমূলের কার্যালয়কে কেন্দ্র করে বিজেপির প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কীর্ণাহার   :: মঙ্গলবার ২,জুন ::  কীর্ণাহার ১নং অঞ্চলে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় দখল নেওয়াকে কেন্দ্র করে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল ঘিরে চাঞ্চল্য।
উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পরে জমি মালিক শুভেন্দু রায় কীর্ণাহারে বিজেপি নেতাদের দ্বারস্থ হন। কয়েকদিন আগে বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সহ-সভাপতি বিনয় ঘোষ তাঁর অনুগামীদের নিয়ে সেই পার্টি অফিসের দখল পাইয়ে দেন প্রকৃত মালিক কে।
কিন্তু সোমবার রাতে বিজেপি’র নানুর ১নং মণ্ডল সভাপতি তাপস দাস বৈরাগ্যের নেতৃত্বে বিজেপির কর্মী সমর্থক দখল হওয়া ঘরটির তালা ভেঙে সেই জায়গা বিজেপি দখল নেন বলে অভিযোগ। ঘটনাটি ঘিরে বিজেপির প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল দানা বেঁধেছে।
বিজেপির নানুর ১নং মণ্ডল সভাপতি তাপস দাস বৈরাগ্য জানান, ‘ দলের সঙ্গে কোন আলোচনা ছাড়াই এক ব্যক্তি ভালো সাজার জন্য বৈধ কাগজপত্র না দেখেই একজনের হাতে পার্টি অফিসের চাবি তুলে দেয়। তাই সেই জায়গা টির দখল নিলো বিজেপি কর্মীরা।
যদিও এনিয়ে বিজেপির জেলা সহ-সভাপতি বিনয় ঘোষ বলেন ,  ঔ জায়গাটি তৃণমূল দখল করে পার্টি অফিস করেছিল। বিজেপি ক্ষমতায় আসার পর প্রকৃত জমিমালিক আমাদের কাছে এসে জায়গা টি ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানালে আমরা তাঁকে সেই জায়গা দখল দিয়েছি।
তবে বিজেপির নানুর ১নং মণ্ডল সভাপতি সেটি দখল করে পার্টি অফিস করার সিদ্ধান্ত নিয়েছে।ঐ সিদ্ধান্ত দল বিরোধী।
এ নিয়ে জমি মালিক শুভেন্দু রায় ফোনে বলেন, ‘জমির দখল ফিরে পাওয়ার জন্য বিজেপি কে জানিয়েছিলাম। বৈধ কাগজপত্র দেখানোর পরে সেই জায়গা ফিরে পেয়ে ফের বেদখল হবে ভাবিনি। আমি আইনী ব্যবস্থা নেব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 1 =