নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাদুড়িয়া :: মঙ্গলবার ২,জুন :: গত রবিবার ৩১ শে মে এলাকার মানুষের অভিযোগ- স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে যদুরহাটি উত্তর গ্রাম পঞ্চায়েতে ১২ টি ব্যাটারিচালিত ময়লা ফেলা গাড়ি (টোটো) সরকার থেকে দেওয়া হয় । কিন্তু গত তিন বছর আগে দেওয়া হয় এই গাড়িগুলো।
১২ টি টোটো প্রধান তার নিজের বাড়িতে নিয়ে গিয়ে একটি পার্শ্ববর্তী একজনের আম বাগানে রেখে দেয় । কিন্তু তারপরে এলাকার মানুষ দেখে ১২টি টোটো থেকে এখন ৩টি টোটো আছে । বাদবাকি ৯টি টোটো বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের ।
এলাকার মানুষ ঘটনা জানতে পেরে বাদুড়িয়া থানায় অভিযোগ দায়ের করে । অভিযোগের পরেই বাকি ৩ টি টোটো যার বাগানে রেখেছিল তারা সকলে মিলে নিয়ে প্রধানের বাড়ির ভেতরে রেখে আসে । সেই সময় গ্রামের একজন বাধা দিতে গেলে তাকে ধরে বেধড়ক মারধর করা হয় ।
অসুস্থ গ্রামবাসী প্রথমে বাদুরিয়া গ্রামীণ হাসপাতালে গিয়ে চিকিৎসা করে এবং পরে বাদুড়িয়া থানায় মারধোর সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের করে । পুরো ঘটনা দেখতে ঘটনাস্থলে আসে বাদুড়িয়া থানার পুলিশ পলাতক ছিল প্রধান ।
গত কালকের সন্ধ্যা বেলা বাড়িতে আসে আজ সকাল বেলার তার ঘর থেকে গলায় দড়ি দেয়া অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়েছে। বাসিন্দাদের অভিযোগ টোটো গাড়ির ব্যাটারি চুরি করা এবং দুর্নীতির অভিযোগ তিনি মানতে পারেননি সেই অপমানে তিনি দীর্ঘদিন ভুগছিলেন তার জন্য আত্মঘাতী হয়েছে বলে মনে করছেন পরিবারের লোক

