কাট মানির টাকা ফেরত চেয়ে বাজারে পড়লো পোস্টার। মালদার ইংরেজবাজার পুরসভার চার নম্বর ওয়ার্ডের গৌড়বঙ্গ হকার্স কর্নার বাজার এলাকার ঘটনা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ২,জুন :: কাট মানির টাকা ফেরত চেয়ে বাজারে পড়লো পোস্টার। মালদার ইংরেজবাজার পুরসভার চার নম্বর ওয়ার্ডের গৌড়বঙ্গ হকার্স কর্নার বাজার এলাকার ঘটনা। অভিযোগের তীর চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশোক সাহার বিরুদ্ধে।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার কাউন্সিলরের। এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য। মালদার ইংরেজবাজার শহরের ২ নম্বর কলোনী সংলগ্ন এলাকায় রয়েছে এই বাজার। বছর তিনেক আগে এই বাজার নতুন করে সংস্কার হয়। সেই সময় প্রায় দেড়শটি দোকান ও প্লাটফর্ম বিক্রি করা হয়।

বাজারে রয়েছে সবজি ,মাছ , মাংস ও মুদিখানার দোকান। ব্যবসায়ীদের অভিযোগ তাদেরকে যে স্লিপ দেওয়া হয়েছে, তার থেকে অনেক বেশি অর্থ নেওয়া হয়েছে। আর এই অত্যাধিক কাঠ মানির ফেরত এর দাবিতেই, মঙ্গলবার সকালবেলা, গোটা বাজার জুড়ে পরে পোস্টার।

পোস্টারে লেখা রয়েছে প্লাটফর্ম ও দোকানঘর বিক্রির নামে যে কাঠ মানি নেওয়া হয়েছে তা ফেরত দিতে হবে। অভিযোগ এলাকার তৃণমূল কাউন্সিলর অশোক সাহার বিরুদ্ধে। যদিও নিজের বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর।

তিনি জানিয়েছেন যারা অভিযোগ করছে এতদিন কেন তারা অভিযোগ করেনি। সরকার পরিবর্তন হয়েছে রাজনৈতিক চক্রান্তের কারণেই এই ধরনের পোস্টার লাগানো। কার্যত কাউন্সিলরের পাশে দাঁড়িয়েছে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। পুরসভা ও কাউন্সিলরকে তীব্র কটাক্ষ জেলা বিজেপি নেতৃত্বের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =