৮টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড তাজা কার্তুজ সহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করল মালদা জেলা পুলিশ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ২,জুন :: দুটি পৃথক ঘটনায় ৮টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড তাজা কার্তুজ সহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করল মালদা জেলা পুলিশ।

পুলিশ সুপার অনুপম সিং জানান, গত সোমবার রাতে কালিয়াচকের শাহবাজপুর- মোমিন পাড়া সংলগ্ন এলাকায় একটি মোটরবাইকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।ধৃতদের হেপাজত থেকে উদ্ধার হয় ৭টি আগ্নেয়াস্ত্র। ধৃতদের নাম ইন্দ্রজিৎ মণ্ডল ও কার্তিক মণ্ডল। অন্যদিকে, মোথাবাড়ি থানার অন্তর্গত অচিনটোলা স্ট্যান্ড থেকে একটি মোটরবাইক সহ আরো দুজনকে গ্রেপ্তার করা হয়।

ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়, একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ। ধৃতদের নাম নিভু মন্ডল ও মনোজ মন্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =