এক অপরিচিত মহিলার দেহের কিছু অংশ উদ্ধার ঘিরে চাঞ্চল্য মেমারিতে মঙ্গলবার বিকেলে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: বুধবার ৩,জুন :: পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অধীনে কুচুট পঞ্চায়েতে অন্তর্গত কালেশ্বর ব্যাক পাড়া মোড় সংলগ্ন বর্ধমান কানলা রোডের পার্শ্ববর্তী জঙ্গলের মধ্যে একটি অপরিচিত মহিলার মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় মানুষজন মেমারি থানার সাতগেছিয়া ফাঁড়িতে খবর দেন ।খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছান পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকগণ। বডি অর্থাৎ দেহের বাকি অংশের খোঁজে পুলিশ তদন্ত করছেন। বডি উদ্ধার করে মেমারি থানায় নিয়ে চলে যান।

পরবর্তী সময়ে মৃত মহিলার বাকি অংশের খোঁজে জেসিপি গাড়ি দিয়ে তল্লাশি চালায়। পুলিশ সূত্রে শেষ খবর পাওয়া যায় এখনো বাকি অংশের খোঁজ পাওয়া যায়নি।

এই ঘটনার স্থলে পৌঁছান ট্রাফিক অ্যাডিশনাল এসপি, সি আই -বি স্নেহময় চক্রবর্তী,মেমারি থানার ওসি প্রীতম বিশ্বাস, সাতগেছিয়া ফাঁড়ির আইসি বাণী সংকর সিংহ মহাপাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 10 =