এটিএমে পড়ে থাকা নগদ উদ্ধার, যুবকের সততার কুর্নিশ অশোকনগরে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: অশোক নগর :: বুধবার ৩,জুন :: অশোকনগরে সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন ৮ নম্বর সিদ্ধেশ্বরী কালীবাড়ি এলাকার যুবক দীপঙ্কর কুন্ডু। টাকা তুলতে স্টেশনের কাছে যশোর রোড সংলগ্ন একটি এসবিআই এর এটিএমে গিয়ে তিনি দেখতে পান দুটি ৫০০ টাকার বান্ডিল পড়ে রয়েছে।বিষয়টি বুঝতে পেরে তিনি সঙ্গে সঙ্গে আশপাশের দোকানদার ও স্থানীয় মানুষদের জানান এবং অশোকনগর থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে টাকার বান্ডিল দুটি উদ্ধার করে নিয়ে যায়। অনুমান করা হচ্ছে প্রায় এক লক্ষ টাকা ছিল।

কিন্তু কীভাবে এত টাকা এটিএমে পড়ে রইল, তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন। দীপঙ্কর বাবুর এই সততা ও দায়িত্বশীলতার ভূয়সী প্রশংসা করেছেন উপস্থিত সকলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 4 =