মেয়র হিসাবে পদত্যাগ করলেন ফিরহাদ হাকিম – কার্য্যত কলকাতার পুরো বোর্ড ভেঙ্গে গেল – অতঃ কিম ??

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বুধবার ৩,জুন :: পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম । দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতি ক্রমেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে ।

৪ মে বিধানসভা নির্বাচনের ফলাফলের পর থেকেই কলকাতা পুরসভার একের পর এক কাউন্সিলর ইস্তফা দিতে শুরু করেন।

একাধিক কাউন্সিলরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তারিও হয়। তৃণমূল কংগ্রেস দলের ভেতরে এই ছত্রভঙ্গ পরিস্থিতিতে ফিরহাদ হাকিম বেশ কিছুদিন ধরেই মেয়র পদে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

মেয়রের ইস্তফার অর্থ কার্যত গোটা পুরবোর্ড ভেঙে যাওয়া। যদিও পুরভোট হওয়ার কথা আগামী ডিসেম্বরে, কিন্তু তার আগেই একের পর এক পুরসভার বোর্ড ভেঙে পড়ায় প্রশাসন চিন্তিত।

সামনেই বর্ষাকাল, যার ফলে জলমগ্ন কলকাতার সমস্যার মোকাবিলা করা পুরসভার কাছে একটি বড় চ্যালেঞ্জ। মেয়রহীন পুরসভার প্রশাসনিক দায়িত্ব এখন কে সামলাবেন, তা নিয়ে তৈরি হয়েছে তীব্র প্রশ্নচিহ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =