সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ৩,জুন :: আজ বাবা লোকনাথের তিরোধান দিবস, প্রতি বছরের মত এ বছরেও শিলিগুড়ির দাগাপুরে ভক্তিভরে পালিত হলো বাবা লোকনাথের পবিত্র পুজো। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড় লক্ষ্য ওকরা যায়।
বিশেষ পূজা, হোম-যজ্ঞ, নামসংকীর্তন ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে দিনভর ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভক্তরা বাবা লোকনাথের চরণে প্রণাম জানিয়ে পরিবারের সুখ, শান্তি ও মঙ্গল কামনা করেন।
বাংলার আধ্যাত্মিক জগতের অন্যতম শ্রদ্ধেয় সাধক লোকনাথ ব্রহ্মচারী-এর প্রতি অগাধ ভক্তি ও শ্রদ্ধা জানিয়ে এই পূজার আয়োজন করা হয়। তাঁর বাণী— “রণে, বনে, জলে, জঙ্গলে যখনই বিপদে পড়িবে, আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব”— আজও লক্ষ লক্ষ ভক্তের মনে আস্থা ও ভরসার সঞ্চার করে।
পূজাকে ঘিরে দাগাপুর এলাকায় ছিল উৎসবের আবহ। ধর্মীয় অনুষ্ঠান ছাড়াও ভক্তদের জন্য প্রসাদ বিতরণ ও সামাজিক সৌহার্দ্যের বার্তা তুলে ধরা হয়। এলাকার মানুষের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে এক মিলনমেলা, যেখানে ভক্তি, বিশ্বাস ও মানবসেবার আদর্শকে স্মরণ করা হয়।

