কয়লা ব্যবসা থেকে কোটিপতি র্বধমানের বেতাজ বাদশা বর্ধমান দক্ষিণের প্রাক্তন তৃণমূলের বিধায়ক খোকন দাস

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বুধবার ৩,জুন :: বুধবার ডি এস পি হেড কোয়ার্টারের নেতৃত্বে খোকন দাসকে সঙ্গে নিয়ে তার বাড়িতে তল্লাশি চালায় বর্ধমান থানার পুলিশ। উদ্ধার করে ব্যাঙ্কের পাশব‌ই ও বেশ কিছু নথি।

খোকন দাসকে দেখে পুলিশের সামনেই চোর চোর স্লোগান দিতে থাকেন বিজেপি নেতা কর্মীরা।কয়লা ব্যবসা থেকে কোটিপতি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বেতাজ বাদশা বর্ধমান দক্ষিণের তৃণমূলের প্রাক্তন বিধায়ক খোকন।কিনা আছে রথতলার বাড়িতে একাধিক গাড়ি থেকে শুরু করে লিফটের ব্যবস্থাও করা হয়েছে প্রাক্তন বিধায়কের বাড়িতে।প্রশ্ন উঠছে কি করে সম্ভব এতো কিছুর।

খোকন দাস বর্ধমান পৌরসভার ২৪ নং ওয়ার্ডের কাঞ্চন নগর রথতলার বাসিন্দা।ছোটো থেকে রাজনীতির সাথে যুক্ত থাকলেও, সিপিএম এর পতন কাল থেকে বর্ধমান পৌরসভার কাউন্সিলর।২০২১ এর বিধানসভা নির্বাচনে বর্ধমান দক্ষিণে তৃণমূলের বিধায়ক হন।

কাউন্সিলর হ‌ওয়া থেকেই শুরু হয় উত্থানের। বালি পাচার,কয়লা পাচার, পুকুর ভরাট,সহ একাধিক দূর্নীতির সাথে যুক্ত ছিলেন বলে অভিযোগ স্থানীয়দের। শুধু তাই নামে বেনামে একাধিক জমির মালিক খোকন দাস।নামে বেনামেও আছে একাধিক ব্যবসা।

২০২৫ এর একটি কেসের অভিযোগ গত রবিবার রাতে উত্তর প্রদেশের প্রয়াগরাজ থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার আদালতে তোলা হলে ৬ দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন বিচারক।

লোককে মারধর চমকানো ধমকানো একাধিক অভিযোগ আছে বলে জানান স্থানীয়রা। শুধু তাই নয় রথতলা পদ্মপুকুর এলাকার বাসিন্দা বিক্রম পোদ্দার বলেন তার ভাই সিকান্দার কুমার পোদ্দারকে খোকন দাসের বাহিনী পিটিয়ে মেরে ফেলে বলে অভিযোগ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 19 =