বর্ধমানের মেমারীতে এক মহিলার খন্ড বিখন্ড দেহ উদ্ধারের পরেই ফের আবারও পচা গলা দেহ উদ্ধার এক ব্যক্তির

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারী :: বৃহস্পতিবার ৪,জুন :: বর্ধমানের মেমারীতে এক মহিলার খন্ড বিখন্ড দেহ উদ্ধারের পরেই ফের আবারও পচা গলা দেহ উদ্ধার এক ব্যক্তির। দীর্ঘ প্রায় সাত দিন ধরে নিখোঁজ ব্যক্তি । তারপর বাড়ির পাশ থেকে উদ্ধার পচা গলা দেহ শোক স্তব্ধ গোটা এলাকা ।

এক ব্যক্তির মৃত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে, ঘটনাটি ঘটেছে বুধবার রাতে পূর্ব বর্ধমানের মেমারী থানার অন্তর্গত মহেশ ডাঙ্গা ক্যাম্প এলাকায়। মঙ্গলবার বিকেলে মেমারি থেকেই উদ্ধার হয় এক মহিলার খন্ড-বিখন্ড দেহ, তারপরেই আবারও ফের পচা গলা দেহ উদ্ধার।জানা গেছে স্থানীয় এক ব্যক্তি সরজিত বালা,( বয়স আনুমানিক ৩৫ বছর) বাড়ি মেমারী থানার অন্তর্গত মহেশডাঙ্গা ক্যাম্প দক্ষিণপাড়া ডিভিসি পার এলাকায়। জানা গেছে গত ২৮ মে তারিখ থেকে নিখোঁজ ছিল,পরিবারের লোকেরা বিভিন্ন জায়গায় প্রত্যেক দিনই খুঁজে বেড়াচ্ছেন কিন্তু খোজ মেলেনি তার।

দীর্ঘ প্রায় সাত দিন কেটে যাওয়ার পর আজ ওই এলাকারই কিছু বাচ্চা খেলা করতে করতে দেখে ডিভিসি ক্যানেল এর পাশে শিয়াল দৌড়াদৌড়ি করছে।

শিয়াল তাড়াতে গিয়ে তারা দেখে এক ব্যক্তির পচা গলা দেহ।তারা এসে পাড়া-প্রতিবেশীকে খবর দিলে সবাই ছুটে আসে এবং খবর দেয়া হয় মেমারী থানার পুলিশকে,পুলিশ এসে ওই দেহটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

স্থানীয়রা এবং পরিবারের লোকেরা ওই পচা গলা দেহ দেখে অনুমান করছেন ওই দেহটি হারিয়ে যাওয়া ব্যক্তি সরজিত বালা দেহ।এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে লেখা জুড়ে।

স্থানীয়রা বলেন সরজিত মাঝে মাঝেই বিভিন্ন জায়গায় চলে যেত তারপর বেশ কয়েকদিন পরে আবার ফিরে আসত এবারেও তারা ভেবেছিল সে হয়তো ফিরে আসবে সেই প্রতীক্ষায় থাকলেও প্রতীক্ষার অবসান হলো মৃতদেহ উদ্ধারের মধ্যে দিয়ে। কি কারনে মৃত্যু ঘটনা ঘটলে তার তদন্ত শুরু করেছে মেমারী থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =