নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নাকাশীপাড়া :: বৃহস্পতিবার ৪,জুন :: মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম কাঞ্চন সরকার। বয়স ২৪ বছর।এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশীপাড়া থানার বিল্লগ্রামে।
স্থানীয় সূত্র খবর, জমিতে চাষ করতে করতে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি নামে। পাওয়ার ট্রেলার নিয়ে চাষের জমিতে কাজ করছিল ওই যুবক। হঠাৎই বজ্রপাতে মাঠের মধ্যে সংগ্রাহীন হয়ে পড়ে।
বৃষ্টি কমার পর স্থানীয়রা সেখান থেকে উদ্ধার করে বেথুয়া ডহরী স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। যুবকের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

