হাতির দাঁত পাচারের ছক ভেস্তে দিল বনদপ্তর – দুটি হাতির দাঁত সহ গ্রেফতার এক পাচারকারী

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আলিপুরদুয়ার :: বৃহস্পতিবার ৪,জুন :: হাতির দাঁত পাচারের একটি বড়সড় চক্রের পরিকল্পনা বানচাল করে এক পাচারকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে বনদপ্তর। উদ্ধার হয়েছে দুটি হাতির দাঁত।

বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, বনদপ্তরের কাছে গোপন সূত্রে খবর পাওয়ার পরই বক্সা টাইগার রিজার্ভের পানা রেঞ্জের টিম, বনদপ্তরের আধিকারিক ও বনকর্মীদের নিয়ে গঠিত বিশেষ দল অভিযান শুরু করে।দীর্ঘ কয়েক ঘণ্টার নজরদারির পর আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকে পানা রেঞ্জের অন্তগত এলাকা থেকে বাইক আরোহী এক অভিযুক্তকে হাতেনাতে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় দুটি হাতির দাঁত। অভিযুক্ত প্রতিবেশী রাজ্য আসামের বাসিন্দা অজয় ব্রহ্ম ।

বনদপ্তরের তৎপরতায় সেই পরিকল্পনা সফল হওয়ার আগেই ভেস্তে যায়। অভিযুক্তের বিরুদ্ধে বন্যপ্রাণ সংরক্ষণ আইনের আওতায় মামলা রুজু করা হয়েছে। তবে এই ঘটনার পেছনে আরও কোনও পাচারচক্র জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন বনদপ্তরের আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 3 =