নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ৪,জুন :: চোর-চোর’ স্লোগানে মুখর এলাকা, খোকন দাসের বিধায়ক সহায়তা কেন্দ্রে তাকে সঙ্গে করে নিয়ে পুলিশের তল্লাশি।খোকন দাসের এই বিধায়ক সহায়তা কেন্দ্রে অনেক ঘর রয়েছে সেখানে বিছানায় মহিলা চাইতো বলে অভিযোগ স্থানীয়দের।
বর্ধমান দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাস গ্রেফতার হওয়ার পর থেকেই তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। তার বাড়ি তল্লাশীর পর বৃহস্পতিবার এবার তার বর্ধমানের বেলপুকুর বিধায়ক সহায়তা কেন্দ্র তল্লাশী চালায় তাকে সঙ্গে করে নিয়ে পুলিশ।
কাঞ্চননগরের বেলপুকুরে তার বিধায়ক সহায়তা কেন্দ্রে দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই অফিস থেকে এখনও পর্যন্ত কোনও সামগ্রী বাজেয়াপ্ত করা হয়নি। তল্লাশি চলাকালীন এলাকায় ভিড় জমায় বহু স্থানীয় বাসিন্দা।
খোকন দাসকে দেখতে পেয়ে তাঁদের একাংশ ‘চোর-চোর’ স্লোগান দিতে শুরু করেন। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়দের দাবি, বিধায়ক সহায়তা কেন্দ্রের ভিতরে একাধিক কক্ষ রয়েছে, যেখানে খাট-বিছানার ব্যবস্থা করা ছিল।
পাশাপাশি সেখানে টোটো, মোটরবাইক ও গাড়িও রাখা থাকত বলে অভিযোগ ওঠে। কয়েকজন স্থানীয় মহিলা অভিযোগ করেন, তৃণমূলের শাসনকালে ওই সহায়তা কেন্দ্রে বিভিন্ন সময়ে মহিলাদের নিয়ে আসা হত এবং সেখানে অনৈতিক কার্যকলাপ চলত বলে তাঁদের সন্দেহ।
তবে স্থানীয়দের এই অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অন্যদিকে, এই সমস্ত অভিযোগ প্রসঙ্গে মুখ খুলতে চাননি প্রাক্তন বিধায়ক খোকন দাস। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তল্লাশি অভিযান ও উদ্ধার হওয়া নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে খবর।
তার বাড়ি তল্লাশীর সময় অনেক কিছু বাজেয়াপ্ত করেছে পুলিশ যেমন ত্রান সামগ্রী, অনেক ফাইল, একাউন্টের কাগজ সহ বিভিন্ন জিনিস।

