বর্ধমানে তৃণমূল নেতার হুমকি এবারে ২০২৬ পরাজিত বিজেপি প্রার্থী সঞ্জয় দাসকে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ৪,জুন :: তৃণমূল নেতার হুমকি এবারে ২০২৬ পরাজিত বিজেপি প্রার্থী সঞ্জয় দাসকে। সোশ্যাল মিডিয়ায় লাইভে হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল। বর্ধমানে রাজনৈতিক তরজা, মুখোমুখি অভিযোগ বিজেপি নেতা সঞ্জয় দাস ও বিশ্বরূপ সাহা ।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে পূর্ব বর্ধমানের বর্ধমান শহরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

ভিডিওটি নিজের সামাজিক মাধ্যমের পেজে আপলোড করেন বিশ্বরূপ সাহা নামে ওই তৃনমূল কর্মী। বিশ্বরূপ সাহা২০২৬-এ বর্ধমানের দক্ষিন হয়ে প্রাক্তন বিধায়ক খোকন দাসের হয়ে বিভিন্ন জায়গায় প্রচার করতে দেখা গিয়েছে তাকে।

লাইভে তাকে বলতে শোনা গেছে বর্ধমান উত্তরের প্রাক্তন বিজেপি প্রার্থী সঞ্জয় দাসকে উদ্দেশ্য করে তীব্র ভাষায় হুমকি দেন তিনি।

ভিডিওতে শোনা যায়, “তুই জেলে পচিয়ে মারবি আমায়? সঞ্জয় দাস, ওইসব দালালি অন্য জায়গায় করবি। তুই এমএলএ নয়, এটা পঞ্চায়েত নয়, এটা সদর। তুই কত বড় নেতা রে? পালাচ্ছিস কেন? আয়”!

লাইভ ভিডিওটি প্রকাশ্যে আসার পর ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এই প্রসঙ্গে বিজেপি নেতা সঞ্জয় দাস জানান, তিনি একটি কাজে থানায় গিয়েছিলেন।

সেখান থেকে বেরিয়ে আসার সময় বুধবার রাতে বিশ্বরূপ সাহা নামে ওই তৃনমূল কর্মী তাঁর পথ আটকে নানা প্রশ্ন তোলেন এবং তাঁকে ধমক ও ভয় দেখানোর চেষ্টা করেন।

সঞ্জয় দাসের অভিযোগ, “বিশ্বরূপ সাহা, যিনি একসময় খোকন দাসের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন, তিনি আমাকে বলেন কেন আমি খোকন দাস ও জামালের বিরুদ্ধে মামলা করেছি। এরপর আমাকে বিভিন্নভাবে চাপে ফেলার চেষ্টা করা হয়”।

অন্যদিকে, বিশ্বরূপ সাহা সম্পূর্ণ ভিন্ন দাবি করেছেন। তাঁর বক্তব্য, তিনি একটি দোকানে দাঁড়িয়ে ঠান্ডা পানীয় খাচ্ছিলেন।

সেই সময় সঞ্জয় দাস মোটরবাইকে সেখানে এসে তাঁকে লক্ষ্য করে বিভিন্ন মন্তব্য করেন। বিশ্বরূপের অভিযোগ, “সঞ্জয় দাস আমাকে বলেন, ‘তুই কি খুব বড় নেতা হয়ে গেছিস? তোর জীবন আমি পুলিশ দিয়ে শেষ করে দেব।’

এরপর দীর্ঘক্ষণ বাকবিতণ্ডা চলে। আমি বিষয়টি বোঝানোর চেষ্টা করলেও তিনি তা শোনেননি। তাহলে প্রশ্ন এখানেই যখন সঞ্জয় দাস তাকে হুমকি দিচ্ছিল সেই সময় তিনি ভিডিও করেননি কেন তার? কিন্তু লাইভ ভিডিও পাওয়া গেছে সঞ্জয়কে হুমকি দেওয়ার তার।

ঘটনার জেরে উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে। পুলিশ অভিযোগগুলি খতিয়ে দেখছে এবং ভাইরাল ভিডিওর সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − fifteen =