সন্দেশখালীর শেখ শাহাজানের এলাকায় বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার গ্রেপ্তার ছয়

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সন্দেশখালী :: শনিবার ৬,জুন :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালীর শেখ শাহাজানের এলাকায় বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার গ্রেপ্তার ছয় সাত সকালে এসটিএফ এর তিনটি দলের বিভক্ত হয়ে প্রথম দলটি চলে যায় সন্দেশখালি দু নম্বর ব্লকের মনিপুর গ্রাম পঞ্চায়েতের মনিপুর গ্রামে ।

তৃণমূলের অঞ্চল সভাপতি রবিন দাস ও তার ভাই গোপাল দাস বাড়িতে তল্লাশি করে তার পুকুর থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয় এরপর চলে যায় সন্দেশখালি ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি রোপন ইয়াসমিন মোল্লার বাড়ি তার বাড়িতে হানা দেয় ।

ইতিমধ্যে রউফন সহ পরিবারের লোক ভোটের রেজাল্ট বেরোনোর পর থেকে সবাই পলাতক । বিশেষ করে এই পঞ্চায়েত সমিতি সভাপতি সিবিআই নজরে ছিল কারণ ২০২৪ সালের পাঁচই জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ শেখ শাহজাহানের আকুঞ্জি পাড়ার বাড়িতে তদন্ত করতে গিয়ে জন সম্মুখে পড়ে এমনকি আক্রান্ত হন।

পরোক্ষভাবে ইনি মদত দিয়েছিলেন বলে ভিডিও ফুটেছে দেখা গিয়েছিল। তারপর একাধিকবার সিবিআই তাকে নোটিশ দিলে তিনি হাজিরা দেননি।

তারপর আরেকটি দল মনিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ ডাংগুলির বাড়িতে তল্লাশি চালায় সেখানে কিছু পাওয়া যায়নি । এরপর সরবেড়িয়া বাজার কুমড়ো খালির একটি জায়গা থেকে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয় ।

সন্দেশখালীর এই ঘটনায় গেপ্তার হওয়া ৬ জনকে সরবেড়িয়া পুলিশ ফাড়িতে আনা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

এরা শেখ শাহাজান নেটওয়ার্কের ঘনিষ্ঠ এই বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধারের মূল মাথাকে খোঁজার চেষ্টা করছে তদন্তকারীরা শেখ শাহজানের না অন্য কোন দুষ্কৃতির সেটা তদন্ত করে দেখছে এস টি এফ এর আধিকারিকরা।

এদিন সন্দেশখালি সরবেড়িয়াতে বারাসত রেঞ্জের আইজি অমিত পি জাগোলগী ও আইজি এস টি এফ গৌরব শর্মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 3 =