স্কুলের হোস্টেলের বাথরুম থেকে প্রথম শ্রেণীর ছাত্রীর মৃতদেহ উদ্ধার।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: শনিবার ৬,জুন :: গার্লস স্কুলের হোস্টেলের বাথরুম থেকে সাত বছরের ক্লাস ওয়ান এর ছাত্রীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ছাত্রীর মৃতদেহ উদ্ধার করলো কৃষ্ণনগর কোতোয়ালী থানার পুলিশ। সৎ পিতা প্রথমে কোনো কিছু দাবি না করলেও পরে দাবি করলেন তার মেয়েকে মেরে ফেলা হয়েছে।

গোটা ঘটনার তদন্তে পুলিশ। ইতিমধ্যেই শিশুটিকে কৃষ্ণনগর সদর হাসপাতালে পাঠানো হয়েছে, এখান থেকে জেলা শক্তিনগর পুলিশ মর্গে নিয়ে যায়। কৃষ্ণনগর কুইন্স বালিকা বিদ্যালয় এর ক্লাস দশম শ্রেণী পর্যন্ত রয়েছে এই বিদ্যালয়ে। বহুদিনের স্কুল সঙ্গে রয়েছে হোস্টেল।

মৃত শিশুটির নাম সঞ্জনা মন্ডল বয়স সাত বছর। আধার কার্ড অনুযায়ী বাড়ি রুদ্ধদহ সোনাতলা পূর্ব পাড়া কৃষ্ণনগর কোতোয়ালি থানার অধীন।শিশুটির মা ভিন রাজ্যে কর্মসূত্রে থাকে বলে জানতে পারা গেছে। সৎ বাবাই মেয়েটিকে দেখাশুনা করতেন । সৎবাবা অনিমেষ কুমার সাহার বাড়ি কৃষ্ণনগর সন্ধ্যা মাঠ পাড়া চাঁদমারী ক্যাম্পের কাছে। মৃত্যুর কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়।

ইতিমধ্যেই ঘটনার স্থলে পৌঁছেছে কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবংশী সহ পুলিশের অন্যান্য উচ্চ পদস্থ কর্তারা।

এদিকে ছাত্রীর মৃত্যুর বিষয়ে কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সম্ভব জৈন জানান, বাচ্চাটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসক সমস্ত রকম পরীক্ষা-নিরীক্ষা করছে। তারপর মৃত্যুর কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 5 =