ভগবান আছেন সবই দেখবেন সাংবাদিকদের বললেন চুঁচুড়ার প্রাক্তন তৃনমূল বিধায়ক অসিত মজুমদার

জাকির আলী :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: শনিবার ৬,জুন :: শুক্রবার চুঁচুড়া আদালতে তোলাবাজির মামলায় দুই সহযুগী জামিন পেলেও, নতুন করে ধর্ষণের চেষ্টার অভিযোগে ফের ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিল আদালত ।

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার প্রতিবাদে চুঁচুড়ায় রাস্তা অবরোধ ও পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগে অসিত মজুমদারসহ ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ ।

ওই ঘটনায় সাতজন জামিন পেলেও, তোলাবাজির অভিযোগে অসিত মজুমদার, চুঁচুড়া পুরসভার ভাইস চেয়ারম্যান পার্থ সাহা ও তৃণমূল নেতা মির্জা সানোয়ার আলি জেলবন্দি ছিলেন।

শুক্রবার আদালতে তোলা হলে তোলাবাজির মামলায় পার্থ সাহা ও মির্জা সানোয়ার আলির জামিন মঞ্জুর করে আদালত। কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পেলেন না প্রাক্তন বিধায়ক।

তাঁর বিরুদ্ধে ২০২৩ সালের একটি শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার পুরনো মামলা নতুন করে যুক্ত হওয়ায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। চুঁচুড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের এক তরুণীর অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া এই মামলায় আদালত অসিত মজুমদারকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।

আগামী ১৯ জুন ফের এই মামলার শুনানি হবে। আদালত থেকে জেলে যাওয়ার পথে অমিত মজুমদার বলেন, “ভগবান আছে, ঠিকই বিচার হবে। কিছু বলার ভাষা নেই। বিচার ব্যবস্থা আছে, সব দেখবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =